মূল অংশে যান

পথ — ০৫টি ধাপ

ওয়েবসাইট কীভাবে তৈরি হয়, ধাপে ধাপে

ফ্রি কল থেকে সাইট চালু পর্যন্ত পাঁচটি ধাপ, আর কোন ধাপে কত টাকা, সেটাও সেখানেই লেখা।

  1. ০১

    ফ্রি কল

    ১৫ থেকে ৩০ মিনিট। আপনি কী বিক্রি করেন বা কী সেবা দেন আর গ্রাহক কারা, সেটা বলবেন। আমরা বলব কোন প্যাকেজ মানাবে আর খরচ কত।

    ফ্রি

    ফ্রি কলের সময় নিন
  2. ০২

    লিখিত কোটেশন ও অ্যাডভান্স

    এক পাতায়: কী পাবেন, কী থাকছে না, দাম আর তারিখ। অ্যাডভান্স পেলে কাজ শুরু।

    অ্যাডভান্স দিয়ে শুরু

  3. ০৩

    আগে প্রিভিউ

    আপনি একটি প্রাইভেট প্রিভিউ লিংক পাবেন, একবার পরিবর্তন চাইতে পারবেন। পছন্দ না হলে অনুমোদনের আগে বাতিল করতে পারবেন (টাকা ফেরতের নিয়ম দামের পাতায়)। অনুমোদন দিলে পুরো সাইট বানানো শুরু।

    ডিজাইন অনুমোদনে ৩০% (৳৬০,০০০ থেকে শুরু প্রজেক্টে)

  4. ০৪

    বানানো ও মিলিয়ে দেখা

    আমরা বানাই, আপনি নিজের ফোনে দেখে নেন। কয়বার পরিবর্তন করা যাবে, লিখিত কোটেশনেই থাকে।

  5. ০৫

    চালু ও বুঝিয়ে দেওয়া

    সাইট চালু হয়, ৩০ মিনিটে চালানো শিখিয়ে দিই, আর আমাদের বানানো কিছু কাজ না করলে ৩০ দিন বিনা খরচে ঠিক করি (স্টার্টার পেজে ৭ দিন)। মাসিক দেখাশোনা আপনার ইচ্ছা।

    বুঝিয়ে দেওয়ার আগে বাকি টাকা

খন্দকার রাজিউর রহমানপ্রতিষ্ঠাতা। সরাসরি আমার সঙ্গেই কথা বলবেন।

আপনার ব্যবসার কথা বলুন

হোয়াটসঅ্যাপে আপনার পেজের লিংক বা দুই লাইন লিখে পাঠান। কী লাগবে আর কত খরচ, সৎভাবে বলে দেব।

সর্বশেষ হালনাগাদ: ১৯ অক্টোবর, ২০২৬

২৩.৮১০৩° উত্তর ৯০.৪১২৫° পূর্ব — ঢাকা